
এত আনন্দ রাখব কোথায় : তরুণ সাহিত্যিক লুৎফুন নাহার স্মৃতির তিনটি আনন্দময় গল্প নিয়ে বই, প্রকাশ করেছে শিশুদের প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই। রবিউল ইসলাম সুমনের প্রচ্ছদ ও অলংকরণে বইটির মূল্য ১৫০ টাকা।
দার্জিলিংয়ের ডোবারম্যান : সাহিত্যিক রানা মাসুদের অ্যাডভেঞ্চার উপন্যাস, প্রকাশ করেছে বাবুই। নিয়াজ চৌধুরী তুলির প্রচ্ছদে বইটির মূল্য ১৮০ টাকা।
ডাইনির ফলবাগান : তাজনিন মেরিন লোপার গল্পের বই, প্রকাশ করেছে বাবুই। আলমগীর জুয়েলের প্রচ্ছদ ও অলংকরণে বইটির মূল্য ২০০ টাকা।
রেজা স্যারের গোয়েন্দা স্কুল : বাবুই প্রকাশ করেছে শামস সাইদের গোয়েন্দা উপন্যাস। বইটির প্রচ্ছদ আলমগীর জুয়েলের ও অলংকরণে বইটির মূল্য ২০০ টাকা।
বাক্স ভরা হাসির গল্প : বিশ্বজিৎ দাস রম্যগল্পের বই, প্রকাশ করেছে শিশুদের প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই। রবিউল ইসলাম সুমনের প্রচ্ছদ ও অলংকরণে বইটির মূল্য ২০০ টাকা।