ধর্ষকের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াত

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ধর্ষণের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে’ মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (২২

2026-05-22T17:57:56+00:00
2026-05-22T17:57:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ধর্ষকের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৫৭ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। সংগৃহীত ছবি
ধর্ষণের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে’ মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (২২ মে) দুপুরে দেওয়া বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দলের পক্ষ থেকে তার মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থা ও ইসলামী শরিয়া আইনের প্রতি অবমাননার শামিল। 

বিবৃতিতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। 

দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।


মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারি দলের নীতিনির্ধারকেরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ অঙ্গীকারের কথা বললেও বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে হেয় প্রতিপন্ন করা হয়েছে। 

তার ভাষায়, এটি সরকারের ‘আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতার বহিঃপ্রকাশ।’

তিনি অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। 

একই সঙ্গে তিনি বলেন, ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এই মন্তব্যের মাধ্যমে ইসলামী শরিয়া আইনের প্রতি অবমাননা প্রদর্শন করা হয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   ধর্ষণ  ধর্ষক  স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  জামায়াতে ইসলামী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: