পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তাপস মন্ডল (৫০) ও পিকুল সমাদ্দার

2026-05-22T18:58:59+00:00
2026-05-22T18:58:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:৫৮ পিএম 
প্রতীকী ছবি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তাপস মন্ডল (৫০) ও পিকুল সমাদ্দার (৬৫)।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার জয়ডিহি মাছের আড়তের সামনে মহাসড়ক পার হওয়ার সময় তাপস মন্ডল (ওরফে সোনা) বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বাসটি রাজিব পরিবহনের বলে জানা গেছে।

একইদিন সকালে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে পিকুল সমাদ্দার (৬৫) নামের আরও একজনের মৃত্যু হয়। তিনি ওই এলাকার সীতানাথ সমাদ্দারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিকুল সমাদ্দার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সকালে বাড়ির পাশে মহাসড়কে হাঁটতে বের হলে তিনি দুর্ঘটনার শিকার হন।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, তাপস মন্ডলের মৃত্যু বাসচাপায় হয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে পিকুল সমাদ্দারের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

/এসএকে
  বিষয়:   সড়ক  দুর্ঘটনা  মৃত্যু  বাগেরহাট  খুলনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: