রাজকীয় অতিথি হয়ে হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সৌদি

2026-05-22T23:30:39+00:00
2026-05-22T23:31:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাজকীয় অতিথি হয়ে হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৩০ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ১১:৩১ পিএম
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সংগৃহীত ছবি
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরব সফরে গেছেন তিনি। 

শুক্রবার ( ২২ মে )  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

আইএসপিআর জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার  সস্ত্রীক সৌদি আরব গমন করেছেন। সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন। 


আইএসপিআর আরও জানায়, সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজ্জের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন দেশে  ফেরার কথা রয়েছে তার। 


/ইউএমএইচ


  বিষয়:   হজ  সৌদি আরব  ওয়াকার-উজ-জামান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: