চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে তিন বছরের শিশুর মৃত্যু

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তুবা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে নিজ

2026-05-23T15:05:52+00:00
2026-05-23T15:06:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে তিন বছরের শিশুর মৃত্যু
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:০৫ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৩:০৬ পিএম
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে তুবার মরদেহ থানায় নেওয়ার জন্য পুলিশের গাড়ি। ছবি : সময়ের আলো
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তুবা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে অটোরিকশার চার্জার লাইনে বিদ্যুতায়িত হয়ে শিশুটি মারা যায়। 

তুবা উপজেলার সদর ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ মিলনের মেয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে তুবা মেজো ছিল।

শিশুটির চাচা শেখ নজরুল ইসলাম জানান, বাড়ির সঙ্গে লাগোয়া একটি একচালা ঘরে তুবার দাদা শেখ আবুল (৬৫) তার অটোরিকশাটি চার্জে দিতেন। ঘটনার দিন সকালে নজরুলের কলেজপড়ুয়া মেয়ে সুমনা ওই ছাপড়া ঘরের মেঝেতে তুবাকে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। শিশুটির কোনো সাড়া না পেয়ে সুমনা তাকে কোলে তুলে নেয়। পরে সুমনার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং দ্রুত শিশু তুবাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাহমুদ তুবাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, শিশুটির পিঠের তিনটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে পোড়া চিহ্ন রয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ইজিবাইক বা অটোরিকশার চার্জার লাইন থেকে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চরভদ্রাসন  বিদ্যুৎস্পৃষ্ট  শিশুর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: