‘কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক

2026-05-23T19:43:10+00:00
2026-05-23T19:43:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৪৩ পিএম 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নতুন করে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৩ মে) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ হিসেবে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটি ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক বৈঠক করে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।’ 


তিনি বলেন, ‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না।’

সভায় শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি নিরাপত্তা জোরদারে প্রতিটি বাড়ির সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান।

/কেএইচও


  বিষয়:   কিশোর গ্যাং  বসিলা  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: