রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। তাদেরকে

2026-05-24T12:35:11+00:00
2026-05-24T12:44:36+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ১২:৪৪ পিএম
সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। তাদেরকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

শনিবার (২৪ মে) বেলা ১২টার দিকে তাদের আদালতে নেওয়া হয়। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে ইতোমধ্যে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

এদিকে রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুল রহমান দুলুও আদালতে উপস্থিত হয়েছেন। তিনি জানিয়েছেন, আজই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

গত মঙ্গলবার দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ বলেছে, ওই দিন সকালে পাশের ফ্লাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন।

পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   রামিসা  হত্যা  মামলা  আসামি  আদালত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: