বাড়ির আঙিনায় গাঁজা চাষ, যুবক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহমো. নজরুল ইসলাম (২২) নামেএক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৪

2026-05-24T16:35:13+00:00
2026-05-24T16:35:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়ির আঙিনায় গাঁজা চাষ, যুবক গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:৩৫ পিএম 
গাঁজা গাছসহ গ্রেফতার নজরুল ইসলাম। ছবি : সময়ের আলো
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ মো. নজরুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৪ মে) রাতে উপজেলার দেইচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দেইচর গ্রামে অভিযান চালান।

এ সময় বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষের অভিযোগে যুবককে গ্রেফতার করা হয়।


নজরুল দেইচর গ্রামের নয়ন বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পর অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সময়ের আলো/জোই







  বিষয়:   আঙিনা  গাঁজা চাষ  যুবক গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: