রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে গরুচোর সন্দেহে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের

2026-05-25T21:01:50+00:00
2026-05-25T21:01:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:০১ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাউজানে গরুচোর সন্দেহে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকার রুদ্র পল্লী সংলগ্ন একটি মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৫ মে) ভোরে স্থানীয় কয়েকজন মৌসুমি গরু ব্যবসায়ী ওই বৃদ্ধকে গরুচোর সন্দেহে গণপিটুনি দিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যান। পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ‘রাত চারটার দিকে বাইরে লোকজনের হট্টগোলের শব্দ শুনেছি, তবে ভয়ে ঘর থেকে বের হইনি। আমার ঘরের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে পুলিশ জড়িতদের সহজেই শনাক্ত করতে পারবে।’

রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং পিটিয়ে মারার প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যেই আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রাউজান  গরুচোর সন্দেহ  বৃদ্ধ  পিটিয়ে হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: