মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঈদকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের বাজার ও

2026-05-25T21:18:12+00:00
2026-05-25T21:18:24+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিবিধ
মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:১৮ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৯:১৮ পিএম
মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ। ছবি : সংগৃহীত
ঈদকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের বাজার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

সংগঠনটির সদস্যরা মিরপুর এলাকার বিভিন্ন অসহায় পরিবারের খোঁজখবর নেওয়ার সময় প্রতিবন্ধী বেলু ও শাহানার জীবনসংগ্রামের কথা জানতে পারেন। পরে তাদের জন্য ঈদের বাজারের ব্যবস্থা করা হয়।

জানা যায়, প্রতিবন্ধী বেলু জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধিতার শিকার। তার এক পা নেই। জীবিকার তাগিদে তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে সামান্য উপার্জন করে জীবন চালান। প্রতিদিন নানা কষ্ট ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে তাকে জীবনযুদ্ধ চালিয়ে যেতে হয়। ঈদ এলেও পরিবারের জন্য নতুন কিছু কেনার সামর্থ্য ছিল না তার। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

অন্যদিকে অসহায় শাহানা মানুষের বাড়ি বাড়ি গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সংসার চালালেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদের সময় পরিবারের জন্য প্রয়োজনীয় বাজার করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ঈদের বাজার পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ সত্যিকার অর্থেই সবার মাঝে ছড়িয়ে পড়বে। তারা জানান, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   বসুন্ধরা শুভসংঘ 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: