‘ডোনাল্ড ট্রাম্প’-এর রাজকীয় বিদায়

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এলভিনো জাতের বিরল এক মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচা সংবর্ধনা ও

2026-05-25T23:19:21+00:00
2026-05-25T23:19:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
‘ডোনাল্ড ট্রাম্প’-এর রাজকীয় বিদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:১৯ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এলভিনো জাতের বিরল এক মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচা সংবর্ধনা ও রাজকীয় বিদায় দিয়েছে খামার কর্তৃপক্ষ। 

সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটির ক্রেতা সেটিকে নিতে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে এলে এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খামার কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর থেকেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে মহিষটিকে গোসল করিয়ে রাজকীয় পোশাক পরানো হয়। পরে হরেক রঙের স্মোক বা ধোঁয়া উড়িয়ে এবং লাল গালিচায় হাঁটিয়ে সেটিকে ক্রেতার হাতে তুলে দেওয়া হয়। 

এই সময় খামারের মালিকপক্ষ ও উপস্থিত সাধারণ মানুষ বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো চুল ও চোখের রঙের সাদৃশ্য থাকায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই শখ করে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

প্রায় ৭০০ কেজি ওজনের এই আলোচিত মহিষটি আগেই ৫৫০ টাকা কেজি দরে কিনে রেখেছিলেন ঢাকার জিনজিরা এলাকার বাসিন্দা সামির। সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে মহিষটির খবর ছড়িয়ে পড়ার পর সেটিকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ খামারে ভিড় করেন। 

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানির ত্যাগের মহিমায় তাকে বিদায় দিতে হচ্ছে। আমরা আজীবন এই মহিষটিকে মনে রাখব।’

মহিষটির ক্রেতা সামির জানান, তিনি অনেক আগেই মহিষটি সাধারণ নিয়মে ক্রয় করেছিলেন, তবে পরে এটি আচমকা ভাইরাল হয়ে যায়। এখন ঢাকার জিনজিরা এলাকায় মহিষটিকে দেখার জন্য স্থানীয় এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: