মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৭ মে) সকালে

2026-05-27T11:24:00+00:00
2026-05-27T13:05:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ১:০৫ পিএম
মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে এ ঘটনার খবর প্রকাশ্যে আসার পর হাসপাতালে ছুটে যায় পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, শিশুদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে অবস্থান করছেন থানা পুলিশসহ ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসপাতালটিতে ছয় শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে কী পরিস্থিতিতে কিংবা কী কারণে এই মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
আরও পড়ুন

ঘটনার পর হাসপাতাল এলাকায় উদ্বিগ্ন স্বজনদের ভিড় দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত ও চিকিৎসাসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এএডি/


  বিষয়:   মগবাজার  আদ-দ্বীন  হাসপাতাল  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: