এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি : রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস হচ্ছে চাঁদাবাজি বলে গুরুতর অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আজ বুধবার (২৭

2026-05-27T16:40:28+00:00
2026-05-28T10:05:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি : রাশেদ খাঁন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ১০:০৫ এএম
বিএনপি নেতা রাশেদ খাঁন। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস হচ্ছে চাঁদাবাজি বলে গুরুতর অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আজ বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে এনসিপি নেতাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, ‘বিএনপি নেতা এ্যানী ভাই কোরবানি দিচ্ছেন— সেটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু আপনারা যে রূপায়নে একটি বিশাল অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দিন পাটওয়ারী প্রটোকল ও গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, সেই টাকা তিনি কোথায় পান? সার্জিস আলম ও নাহিদ ইসলামের আয়ের উৎসই বা কোথায়?’ 

এ সময় মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এই চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই, এটি সম্পূর্ণ এনসিপি করিয়েছে।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে অমানুষের মতো আজেবাজে কথা বলছেন। ঝিনাইদহ সফরকালে তিনি সাথে করে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তার ওপর ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে এখন জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই। তিনি দেশের যেখানেই যাবেন, তাকে হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, বরং দেশের সাধারণ জনগণই উনার মতো বেয়াদবদের শায়েস্তা করবে।’

সংবাদ সম্মেলনে এনসিপির পাশাপাশি জামায়াতে ইসলামীরও কড়া সমালোচনা করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। মূলত জামায়াত ও এনসিপি মিলে দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে দেশের মানুষ আর কখনোই গ্রহণ করবে না।’

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

সময়ের আলো/জেডি


  বিষয়:   এনসিপি  আয়  চাঁদাবাজি  রাশেদ খাঁন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: