সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক শেখ বখতিয়ার হোসেন বল্টু (৬২) নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে

2026-05-27T18:00:28+00:00
2026-05-27T18:00:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:০০ পিএম 
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক শেখ বখতিয়ার হোসেন বল্টু নিহত। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক শেখ বখতিয়ার হোসেন বল্টু (৬২) নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রোগী দেখতে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ বখতিয়ার হোসেন বল্টু আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর স্কুলপাড়ার মৃত শেখ শফি উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন এবং বাইসাইকেলযোগে রোগীদের সেবা দিতেন। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, মানবিক ও জনপ্রিয় চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি বাইসাইকেলে করে রোগী দেখতে রেলজগন্নাথপুর এলাকায় যাচ্ছিলেন। আলমডাঙ্গা-কুষ্টিয়া প্রধান সড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএকে


  বিষয়:   সড়ক  দুর্ঘটনা  পল্লী  চিকিৎসক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: