ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,

2026-05-28T12:40:26+00:00
2026-05-28T12:46:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:৪০ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঈদের জামাতে অংশ নেন এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলিত হওয়া উচিত। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করেন।
আরও পড়ুন

তিনি আরও বলেন, কোরবানির মাধ্যমে মানুষের ভেতরের হিংসা, বিদ্বেষ ও অকল্যাণ দূর করার শিক্ষা পাওয়া যায়। একই সঙ্গে সমাজে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

ঈদের আগে দেওয়া বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, সমাজে বিদ্যমান অসাম্য ও বঞ্চনা দূর করতে হলে সবাইকে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এএডি/


  বিষয়:   ভেদাভেদ  ভুল  দেশ  স্বার্থ  ঐক্যবদ্ধ  হওয়া  আহ্বান  জানাল  মির্জা ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: