ঈদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।বৃহস্পতিবার

2026-05-28T12:47:50+00:00
2026-05-28T12:47:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঈদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে যশোর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ঈদের সময় কোথাও পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই। দেশে পর্যাপ্ত বিদ্যুৎ মজুত ও সরবরাহ সক্ষমতা রয়েছে। তবে ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে কোথাও কোথাও সঞ্চালন লাইনে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতি দ্রুত সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। কোরবানির মাধ্যমে মানুষের ভেতরের নেতিবাচকতা ও অমানবিকতা পরিহার করে সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান তিনি।

যশোর ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে। জামাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে খুতবা পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

এএডি/
  বিষয়:   ঈদ  লোডশেডিং  বিদ্যুৎ প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: