জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দিনব্যাপী কর্মসূচি পালন করবে

2026-05-29T19:00:38+00:00
2026-05-29T19:16:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ৭:১৬ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। 

এসব কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সাথে বিএনপির কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ধারাবাহিকভাবে রাজধানীর আরও ১৬টি স্পটে আয়োজিত একই ধরনের ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এরপর বেলা ১১টায় হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় আইনজীবীদের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি।


অন্যদিকে, বেলা ১১টা ২০ মিনিটে কারওয়ান বাজারের এফডিসির সামনে আয়োজিত দুস্থদের সহায়তা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জিয়াউর রহমান  শাহাদতবার্ষিকী  বিএনপি  দিনব্যাপী কর্মসূচি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: