প্রয়োজনে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে ‘সম্পূর্ণ সক্ষম’ যুক্তরাষ্ট্র : হগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রয়োজন দেখা দিলে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে এবং ওয়াশিংটন এ বিষয়ে

2026-05-30T10:50:44+00:00
2026-05-30T10:50:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রয়োজনে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে ‘সম্পূর্ণ সক্ষম’ যুক্তরাষ্ট্র : হগসেথ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:৫০ এএম 
ছবি : সংগৃহীত
প্রয়োজন দেখা দিলে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে এবং ওয়াশিংটন এ বিষয়ে ‘সম্পূর্ণ সক্ষম’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পেন্টাগন প্রধান পিট হগসেথ। সিঙ্গাপুরে চলমান বৈশ্বিক নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

শনিবার (৩০ মে) এশিয়ার শীর্ষস্থানীয় এই প্রতিরক্ষা সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব হগসেথ সাফ জানিয়ে দেন, তেহরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে এবং প্রয়োজন দেখা দিলে পুনরায় সামরিক হামলা শুরু করতে মার্কিন বাহিনী এক মুহূর্তও দ্বিধা করবে না।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে জানা গেছে, পেন্টাগন প্রধান সম্মেলনে বলেন, প্রয়োজনে যুদ্ধ পুনরারম্ভ করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে আমাদের যে পরিমাণ সমরাস্ত্র মজুত রয়েছে, তা এই ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণ উপযুক্ত। কারণ আমরা অত্যন্ত সূক্ষ্ম ও বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্রের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রেখে চলি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হগসেথের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধাবসান ও স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পর্দার আড়ালে তীব্র কূটনৈতিক প্রচেষ্টা ও দরকষাকষি চলছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি জোটের যৌথ হামলার মাধ্যমে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। দীর্ঘ উত্তেজনার পর এপ্রিলের শুরুতে একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হলেও স্থায়ী সমঝোতার বিষয়টি এখনো সুদূরপরাহত।

/কহু



  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: