বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী ফুটবল বিশ্বকাপকে ঘিরে সম্প্রচার ব্যবস্থায় নতুন চমক যুক্ত হয়েছে। এবার ব্রাজিলের দর্শকরা ইউটিউবের মাধ্যমে পুরো আসরের ম্যাচগুলো উচ্চ রেজুলেশনে

2026-05-30T19:02:44+00:00
2026-05-30T19:02:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:০২ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ফুটবল বিশ্বকাপকে ঘিরে সম্প্রচার ব্যবস্থায় নতুন চমক যুক্ত হয়েছে। এবার ব্রাজিলের দর্শকরা ইউটিউবের মাধ্যমে পুরো আসরের ম্যাচগুলো উচ্চ রেজুলেশনে দেখতে পারবেন। দেশটির ডিজিটাল সম্প্রচার প্রতিষ্ঠান কেজটিভি ১০৪টি ম্যাচ সরাসরি স্ট্রিম করার প্রস্তুতি নিয়েছে। তবে এই সুবিধা বিশ্বব্যাপী উন্মুক্ত থাকছে না। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের দর্শকরা কেজটিভির ইউটিউব বা টুইচ চ্যানেলে প্রবেশ করতে পারলেও সরাসরি ম্যাচ দেখার সুযোগ পাবেন না। কারণ ব্রাজিলের বাইরে থেকে এই স্ট্রিমিং জিও-ব্লক করা থাকবে।

জানা গেছে, কেজটিভির সহযোগী প্রতিষ্ঠান লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্যই বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব অর্জন করেছে। ফলে অন্য দেশগুলোকে স্থানীয় সম্প্রচার মাধ্যমের ওপর নির্ভর করেই ম্যাচ দেখতে হবে।

ভারতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জি নেটওয়ার্ক এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তাদের স্পোর্টস চ্যানেল এবং জিফাইভ অ্যাপে ম্যাচ সম্প্রচার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এই ডিজিটাল সম্প্রচার উদ্যোগে আলোচনায় এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও। তিনি সম্প্রতি ব্রাজিলভিত্তিক স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডে বিনিয়োগ করেছেন। পরে এই প্রতিষ্ঠান কেজটিভির সঙ্গে অংশীদারত্বে এসে পুরো সম্প্রচার পরিকল্পনাকে আরও বিস্তৃত করেছে।

সব মিলিয়ে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ তৈরি হলেও, আপাতত সেই সুবিধা সীমিত থাকবে শুধু ব্রাজিলের দর্শকদের জন্য।

আরবিএন 
  বিষয়:   বিশ্বকাপ  ইউটিউব  ব্রাজিল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: