দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আজ দেশের কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেও সারা দেশে দিন ও রাতের

2026-05-31T08:56:56+00:00
2026-05-31T08:56:56+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৮:৫৬ এএম 
সংগৃহীত ছবি
আজ দেশের কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

শনিবার (৩০ মে) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রবিবার (৩১ মে) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।  

তবে বৃষ্টিপাতের এই পূর্বাভাসের মাঝেই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

পরবর্তী দিন অর্থাৎ সোমবার (১ জুন) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এই সময়েও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   দেশ  বিভিন্ন অঞ্চল  বৃষ্টির সম্ভাবনা  আবহাওয়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: