ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

উপমহাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা সোমবার (১ জুন) রাজধানীর

2026-06-01T19:55:58+00:00
2026-06-01T19:55:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
উপমহাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা সোমবার (১ জুন) রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে সম্পন্ন হয়েছে। আজ বাদ মাগরিব অনুষ্ঠিত এই প্রথম জানাজায় রাজনৈতিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। 

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের পারিবারিক সূত্র জানিয়েছে, ধানমন্ডিতে প্রথম জানাজা শেষে তার মরদেহ রাতে ঢাকার স্কয়ার হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করে রাখা হবে। এরপর আগামীকাল মঙ্গলবার ২ জুন সকালে হেলিকপ্টার অথবা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানের মাধ্যমে তার মরদেহ সশরীরে দেশের বাড়ি ভোলায় নিয়ে যাওয়া হবে। 

সেখানে ভোলা সরকারি হাই স্কুল মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ভোলার দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে নিজের মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে জাতীয় এই নেতাকে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, সাবেক এই ছাত্রনেতা ও ৯ বারের নির্বাচিত সংসদ সদস্য দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পর আজ বিকেলে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি একমাত্র কন্যাসন্তানসহ দেশজুড়ে অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে এবং সর্বস্তরের মানুষ তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: