প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণে ফ্রান্সের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলতি মাসে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোসেটরি-তে ইসরায়েলি সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ফ্রান্স। বিষয়টি নিশ্চিত করেছে

2026-06-01T23:27:21+00:00
2026-06-01T23:27:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণে ফ্রান্সের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:২৭ পিএম 
ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সংগৃহীত ছবি
চলতি মাসে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোসেটরি-তে ইসরায়েলি সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ফ্রান্স। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

ফরাসি সিদ্ধান্তের ফলে শুধু সরকারি কর্মকর্তারাই নয়, ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকেও বিভিন্ন বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে। প্রদর্শনীতে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক সরঞ্জাম প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। ইসরায়েলি কোম্পানিগুলো কেবল আকাশ প্রতিরক্ষা-সংক্রান্ত প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করতে পারবে।   

এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ফ্রান্সে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটির কর্তৃপক্ষ।  


ফরাসি প্রশাসনের এ সিদ্ধান্তের পেছনে একটি বিতর্কিত ভিডিওকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে আটক ফ্লোটিলা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসিয়ে রাখা দেখা যায়। ভিডিওতে বেন-গভিরকে তাদের সামনে দাঁড়িয়ে সন্তুষ্টি প্রকাশ করতেও দেখা যায় বলে অভিযোগ ওঠে।  

ঘটনার পর থেকেই ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিতে শুরু করেছে ফ্রান্স। পর্যবেক্ষকদের মতে, গাজা পরিস্থিতি এবং মানবাধিকার ইস্যুতে ফ্রান্স ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্যের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। 

সূত্র: আল-জাজিরা


/ইউএমএইচ


  বিষয়:   ইসরায়েল  ফ্রান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: