সিলেটে হামে আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু, বিভাগে প্রাণহানি বেড়ে ৬২

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শিশুদের পাশাপাশি এবার হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ বছর বয়সি

2026-06-02T12:42:21+00:00
2026-06-02T12:42:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে হামে আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু, বিভাগে প্রাণহানি বেড়ে ৬২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:৪২ পিএম 
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শিশুদের পাশাপাশি এবার হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ বছর বয়সি শিক্ষানবিশ নার্স। মঙ্গলবার (০২ জুন) ২৪ ঘণ্টায় হাম-রুবেলা সন্দেহে নতুন করে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তরুণীর নাম জেসমিন সুলতানা। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ১৬৫ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৪৩ জন, সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও রুবেলা সন্দেহে ২৬৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৫৮ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে হাম ও রুবেলা সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।

/মহু



  বিষয়:   সিলেট  হাম  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: