শিন্নি নিয়ে মারামারি, আহত ১

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

জুমার নামাজের পর শিন্নি বিতরণকে কেন্দ্র করে মৌলভীবাজারের জুড়ীর এক মসজিদে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত

2026-10-09T19:45:10+00:00
2026-10-09T19:58:26+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিন্নি নিয়ে মারামারি, আহত ১
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
জুমার নামাজের পর শিন্নি বিতরণকে কেন্দ্র করে মৌলভীবাজারের জুড়ীর এক মসজিদে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে, আহত মুনিম আহমদকে (২৫) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জুমার নামাজের পর মসজিদে শিন্নি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি পর্যায়ে চলে যায়। এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ভাই রাশিদ আলী, তার ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১২ জন মুনিমের ওপর অতর্কিত হামলা চালান। এতে মুমিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলেও জানা গেছে।

আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাকপ্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেব।

এ বিষয়ে কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জুড়ী থানার এসআই কবির আহমদ বলেন, বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জুমা  নামাজ  শিন্নি  বিতরণ  মৌলভীবাজার  জুড়ী  মসজিদ  মারামারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: