ওসির বিরুদ্ধে বালুর ট্রাক আটক করে ঘুস দাবির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুস চাওয়ার অভিযোগ উঠেছে ওসি এ কে এম রেজাউল করিমের বিরুদ্ধে।

2026-10-09T19:32:18+00:00
2026-10-09T19:52:24+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ওসির বিরুদ্ধে বালুর ট্রাক আটক করে ঘুস দাবির অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৭:৫২ পিএম
ওসি রেজাউল করিম। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুস চাওয়ার অভিযোগ উঠেছে ওসি এ কে এম রেজাউল করিমের বিরুদ্ধে। ঘুসের টাকা না পেয়ে ট্রাকের বৈধ কাগজপত্র থাকতেও উল্টো ২৫ হাজার টাকার মামলা দেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী জড়িতদের শাস্তির দাবি করেছেন। এ নিয়ে ভুক্তভোগীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন ওসি রেজাউল করিম।

ট্রাক মালিক রিপন খন্দকার জানান, গত ৪ অক্টোবর রাতে ভূঞাপুর উপজেলার মাটিকাটা থেকে মোটাবালু কিনে ট্রাকে করে ঘাটাইলের একটি অফিসের ঘর নির্মাণ কাজের জন্য নিয়ে আসছিলেন। পথিমধ্যে ট্রাকটি ভূঞাপুর রেল ক্রসিংয়ের সামনে পৌঁছালে ওসির বহনকারী গাড়ি থেকে একজন নেমে এসে আমার ট্রাক চালককে বলে ওসি সাহের কথা বলবে। পরবর্তীতে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়। এসময় ট্রাক চালক বিষয়টি আমাকে অবগত করলে আমি থানায় গিয়ে ওসির সাথে যোগাযোগ করি।

তিনি আরও জানান, বৈধভাবে ট্রাকে করে বালু আনার কথা বললে ওসি বলে ১০ চাকার গাড়িতে বালু উঠলে সেটি ভিটি বালু, তা আনলিগ্যাল। এক পর্যায়ে ওসি এ কে এম রেজাউল করিম আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে গাড়ি ‘ছাড়বে না’ বলে জানান ওসি। পরে আমরা টাকা না দিয়েই চলে আসি। পরবর্তীতে জানতে পারি পরদিন বিকেলে ট্রাকের কোন কাগজপত্র না দেখেই ২৫ হাজার টাকার মামলা দেওওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ঘুসের টাকা না দেওয়ার কারণে মামলা দেওয়া হয়। মামলার ২৫ হাজার টাকা দেয়ার পরে থানা থেকে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।

সরেজমিন ভূঞাপুরের বেশ কয়েকটি বালু মহালে গিয়ে কথা হয় সেখানে থাকা কয়েকজন ঘাট মালিকের সাথে। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই বালু মহাল চালাতে প্রতিমাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে ওসি থেকে শুরু করে বিভিন্ন স্থানে মোটা অঙ্কের মাসোহারা দিতে হয়। কোনো মাসে মাসোহারা দিতে বিলম্ব হলেই রাস্তায় ট্রাক আটক করে হয়রানি করা হয়।


ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, রাতেই ওই ট্রাকের মালিক আমার কাছে এসেছিলেন। আমি মালিককে বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলেছিলাম। পরবর্তীতে তিনি আর কোনো কাগজপত্র নিয়ে আসেনি। পরে মামলা দেওয়া হয়। তিনি মামলার জরিমানার টাকা নিয়ে ট্রাকটি নিয়ে যায়। আমি কোনো টাকা দাবি করিনি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বালুর ট্রাক আটক  ঘুস দাবি  ওসি  টাঙ্গাইল  ভূঞাপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: