জ্যোতির ব্যাটে জয়ে ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ নারী দল।এডিনবার্গে আবারও জ্বলে উঠলেন নিগার সুলতানা

2026-06-03T04:42:45+00:00
2026-06-03T04:42:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
জ্যোতির ব্যাটে জয়ে ফিরল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:৪২ এএম 
নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ নারী দল। এডিনবার্গে আবারও জ্বলে উঠলেন নিগার সুলতানা জ্যোতি। টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দলের ভরসা হয়ে দাঁড়িয়ে তিনি গড়লেন আরেকটি গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি। 

তার সঙ্গে সোবহানা মোস্তারির ৩৯ এবং স্বর্ণা আক্তারের ২০ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ১৫২ রানের চ্যালেঞ্জিং পুঁজি। পরে বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ১১৮ রানে থামিয়ে ৩৪ রানের জয় তুলে নেয় টাইগ্রেসরা।

এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দুই ওপেনার ব্যর্থ হয়ে ফিরলে শারমিন আক্তার সুপ্তার জায়গায় তিনে সুযোগ মেলে তাজ নেহারের। যদিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। ৩ বলে করেছেন মাত্র ৪ রান। 

২৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন জ্যোতি ও সোবহানা। দারুণ ব্যাটিংয়ে ৪২ বলে হাফসেঞ্চুরি তুলে নেন জ্যোতি। আগের ম্যাচেও খেলেছেন ৭৭ রানের ইনিংস।

রান তাড়ায় সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে চারটি উইকেট পেয়েছেন রিতু। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মারুফা ও সানজিদা। রাবেয়া খান ও সোবহানা পেয়েছেন একটি করে উইকেট।

/এসএকে


  বিষয়:   জ্যোতি  ব্যাট  জয়  ফিরল  বাংলাদেশ  নারী  ক্রিকেট  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: