কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপ‌জেলার ছিনাই এলাকায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোর এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-06-03T14:42:29+00:00
2026-06-03T14:42:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৪২ পিএম 
প্রতীকী ছবি
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপ‌জেলার ছিনাই এলাকায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোর এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোর এক যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে সুপারি ব্যবসায়ী আইয়ুব আলী।

দুর্ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএন 


  বিষয়:   কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক  রাজারহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: