প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৬:০৯ পিএম
সিংগাইর বাজারে এ অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি উপকরণ দিয়ে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সিংগাইর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় বেকারির সঙ্গে সংশ্লিষ্ট জিয়াউল হক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সিংগাইর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন