কালিয়াকৈরে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে আলীম হোসেন নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(৯ নভেম্বর) দুপুরে উপজেলার টান কালিয়াকৈর এলাকার মনির

2026-11-09T15:37:25+00:00
2026-11-09T15:37:25+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম 
আলীম হোসেন নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে আলীম হোসেন নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(৯ নভেম্বর) দুপুরে উপজেলার টান কালিয়াকৈর এলাকার মনির হোসেনের ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলীম হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার খৈল সিন্দুক এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিদেশ থেকে দেশে ফেরেন আলীম হোসেন। এরপর থেকেই পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সোমবার সকালে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলীম তার স্ত্রীকে মারধর করেন। এ সময় প্রাণ বাঁচাতে ফরিদা পাশের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে আলীম পাশের আরেকটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত স্ত্রী ফরিদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে পাশের কক্ষ থেকে আলীম হোসেনের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই 
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  প্রবাসী  ঝুলন্ত মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: