মিথ্যা মামলায় ফাঁসাতে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে বারবার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা এবং তাতে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার

2026-11-09T14:13:34+00:00
2026-11-09T14:13:34+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিথ্যা মামলায় ফাঁসাতে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম 
মহাদেবপুর থানা। ছবি : সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে বারবার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা এবং তাতে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হোসেন আলী রোববার (৮ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতুড় ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হোসেন আলীর সঙ্গে একই গ্রামের নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে নুরুল ইসলাম একের পর এক মামলা দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন হোসেন আলী।

তার অভিযোগ, মামলায় ব্যর্থ হয়ে প্রতিপক্ষ তার জমির ফসল নষ্ট করতে শুরু করেন। গত দুই বছরে শর্ষের খেত, ধানের বীজতলা ও ধানখেতে চারবার কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। সর্বশেষ চলতি মৌসুমে ধান পাকার ঠিক আগে রাতের আঁধারে ঘাস মারার বিষ প্রয়োগ করে ৩৬ শতক জমির ধান পুড়িয়ে দেওয়া হয়।

হোসেন আলী জানান, প্রায় ২৬ বছর আগে হরেকৃষ্ণপুর মৌজায় ৩৬ শতক জমি কিনে ভোগদখল করে আসছেন তিনি। ওই জমির ১৬ শতকের মালিকানা দাবি করে নুরুল ইসলাম প্রায় দুই বছর ধরে তাকে নানাভাবে হয়রানি করছেন।


তিনি আরও অভিযোগ করেন, গত ৪ নভেম্বর একটি মামলায় আদালত তাকে ও তার পরিবারের আরও সাত সদস্যকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দিন সন্ধ্যায় হরেকৃষ্ণপুর মোড়ে তাকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন নুরুল ইসলাম। এ সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ছেলের লেখাপড়া নষ্ট করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জীবনের নিরাপত্তা চেয়ে এবং মামলা-হয়রানি থেকে রেহাই পেতে হোসেন আলী গত রোববার মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিথ্যা মামলা  ব্যর্থ  প্রাণনাশের হুমকি  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: