‘কুত্তার বাচ্চা’ গালি নয়, আঞ্চলিক স্নেহের ভাষাও হতে পারে : হেফাজত আমির

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

‘কুত্তার বাচ্চা’—শব্দটি শুনলে অনেকের মনে গালির ধারণা আসতে পারে। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সব সময় এর অর্থ এক নয়। কখনো

2026-11-09T12:38:17+00:00
2026-11-09T12:38:32+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘কুত্তার বাচ্চা’ গালি নয়, আঞ্চলিক স্নেহের ভাষাও হতে পারে : হেফাজত আমির
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ১২:৩৮ পিএম
আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক। ছবি : সময়ের আলো
‘কুত্তার বাচ্চা’—শব্দটি শুনলে অনেকের মনে গালির ধারণা আসতে পারে। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সব সময় এর অর্থ এক নয়। কখনো কথার বুলি, আবার কখনো স্নেহ প্রকাশেও এমন শব্দের ব্যবহার রয়েছে—এমন ব্যাখ্যা দিয়েছেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মাওলানা মামুনুল হককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা সামনে এসেছে।

রোববার (৮ নভেম্বর) এ বিষয়ে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে দাবি করা হয়, বাবুনগরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।

পোস্টে বলা হয়, প্রচারিত বক্তব্যটি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে শোনানো হলে তিনি বলেন, ‘আমি তো কথাটি তাকে বলিনি। সে তো আমার সন্তানের মতো প্রিয়।’


মাওলানা আব্দুল খালেকের দাবি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ শব্দটি সব ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহৃত হয় না। বিশেষ কিছু প্রেক্ষাপটে এটি কথার বুলি কিংবা স্নেহ প্রকাশের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এমনকি সন্তানকে আদর করেও এ ধরনের শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেননি। এমনকি তার নাম উল্লেখ করেও কথাটি বলেননি।

এদিকে, আঞ্চলিক ভাষার কোনো শব্দকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত আক্রমণ বা অপমান হিসেবে প্রচার করা অনুচিত বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে মনগড়া ব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুত্তার বাচ্চা  গালি নয়  আঞ্চলিক  স্নেহ  ভাষা  হেফাজত আমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: