গরম ইস্ত্রি দিয়ে শিশুকে ছ্যাঁকা, মাদরাসার শিক্ষক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে

2026-11-09T13:49:25+00:00
2026-11-09T13:49:53+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গরম ইস্ত্রি দিয়ে শিশুকে ছ্যাঁকা, মাদরাসার শিক্ষক গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ১:৪৯ পিএম
শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষক। ছবি : সময়ের আলো
গাজীপুরের টঙ্গীতে মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিক্ষক রাব্বি হোসেন (২৫) টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসায় শিক্ষকতা করতেন।

রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার মো. ওসমান গণি নাঈম (৯) ওই মাদরাসার শিক্ষার্থী। গত ৪ নভেম্বর বিকেলে শিক্ষক রাব্বি হোসেন তাকে গরম ইস্ত্রি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দেন। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিতে মাদরাসায় গেলে সে নির্যাতনের বিষয়টি মাকে জানায়।

পরে রোববার রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।


টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। শিশুটির মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গরম ইস্ত্রি  শিশু  ছ্যাঁকা  মাদরাসা  শিক্ষক  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: