ময়মনসিংহে শহিদ সাগর চত্বরে আগুন, আমরণ অনশনে জুলাইযোদ্ধারা

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ নগরের জুলাই আন্দোলনের শহিদ রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহিদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে

2026-11-09T14:32:40+00:00
2026-11-09T14:32:40+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে শহিদ সাগর চত্বরে আগুন, আমরণ অনশনে জুলাইযোদ্ধারা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৩২ পিএম 
আমরণ অনশনে জুলাই আন্দোলনের কয়েকজন নেতা। ছবি : সময়ের আলো
ময়মনসিংহ নগরের জুলাই আন্দোলনের শহিদ রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহিদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একদল ব্যক্তি চত্বরে একটি টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে আগুন ও কালির কারণে সাগরের প্রতিকৃতি কালো হয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার ভোর ৪টা থেকে শহিদ সাগর চত্বরে আমরণ অনশন শুরু করেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের অনশন চলছিল। এ সময় তারা চত্বরে ব্যানার বিছিয়ে ও ফেস্টুন টানিয়ে প্রতিবাদ জানান। ফেস্টুনে লেখা ছিল, অনশন, সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই।

অনশনে অংশ নেওয়াদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক আনোয়ার হোসেন, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব মাজাহারুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান।

আনোয়ার হোসেন বলেন, জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতিবিজড়িত একটি চত্বরও যদি নিরাপদ না থাকে, তাহলে নগরবাসীর নিরাপত্তা কোথায়? প্রশাসনের নিষ্ক্রিয়তা তাদের উদ্বিগ্ন করছে। শহিদ সাগর হত্যার বিচার, চত্বরের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।


ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে মাস্ক ও সাদা ক্যাপ পরা কয়েকজন ব্যক্তি চত্বরে এসে টায়ারে আগুন দেন। তাদের শনাক্ত করতে কাছাকাছি একটি দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের নিয়ন্ত্রণকক্ষের ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ ও পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিদওয়ান হোসেন ওরফে সাগর। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান আসাদ ও রহিমা খাতুনের ছেলে। সাগর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ময়মনসিংহ  শহিদ সাগর চত্বর  আগুন  আমরণ অনশন  জুলাই যোদ্ধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: