ডিএমপির অভিযানে ঢাকায় ২৪ ঘণ্টায় আটক ৫৪১

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪৮টি মামলা করা হয়েছে।ঢাকা

2026-11-09T14:40:54+00:00
2026-11-09T14:40:54+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
ডিএমপির অভিযানে ঢাকায় ২৪ ঘণ্টায় আটক ৫৪১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪৮টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৬৭ জন, মতিঝিল বিভাগ ৬০ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে আটক করে।


এ সময় অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬৪২ পিস ইয়াবা, ৪টি বিলাসবহুল গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অটোরিকশা, ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ডিএমপির অভিযানে ঢাকায় ২৪ ঘণ্টায় আটক ৫৪১ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: