এমপির আশ্বাসের নেত্রকোণায় অটোরিকশা ধর্মঘট স্থগিত

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপির আশ্বাসে নেত্রকোনায় অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (৯

2026-11-09T15:47:53+00:00
2026-11-09T15:47:53+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
এমপির আশ্বাসের নেত্রকোণায় অটোরিকশা ধর্মঘট স্থগিত
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। ছবি : সময়ের আলো
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপির আশ্বাসে নেত্রকোনায় অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে এমপির ফোন পেয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন চালকরা।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক মোবাইল ফোনে অটোরিকশা চালক ও মালিকদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের লাইসেন্স দেওয়ার আশ্বাস দেন এবং আগামী শনিবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

এদিকে একাধিক অটোরিকশার লাইসেন্স নবায়নের অনুমতি না দেওয়ায় তারা এ ধর্মঘটের ডাক দেন। একাধিক অটোরিকশার মালিকদের সব গাড়ির লাইসেন্স নবায়নের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। যানজট নিরসনের যুক্তিতে পৌর প্রশাসক একজন মালিককে একটি অথবা দুটি অটোরিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানায়। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে রাজি হননি অটোরিকশার মালিকরা। এ বিরোধ থেকেই ধর্মঘটের সূত্রপাত।


সোমবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন চালক ও মালিকরা। এতে জেলা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয় সাধারণ মানুষকে। ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সময়ের আলো/জোই
  বিষয়:   এমপির আশ্বাস  নেত্রকোণা  অটোরিকশা  ধর্মঘট স্থগিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: