প্রত্যাহার হলেন আদমদীঘির সেই বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

অবশেষে প্রত্যাহার করা হল নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। গত ২৮ সেপ্টেম্বর

2026-11-09T18:27:26+00:00
2026-11-09T18:27:50+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সময়ের আলোতে সংবাদ প্রকাশ
প্রত্যাহার হলেন আদমদীঘির সেই বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৬:২৭ পিএম
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। ছবি : সংগৃহীত
অবশেষে প্রত্যাহার করা হল নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। গত ২৮ সেপ্টেম্বর সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, এসিল্যান্ড আশরাফুল ইসলাম উপজেলায় যোগদানের পর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে। ভূমি সেবা গ্রহীতাদের হয়রানি, ভূমি উন্নয়ন কর জালিয়াতি, জলমহাল ইজারার টাকা নয়-ছয়, গ্রহীতাদের সাথে অসাদাচরনসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয় তিনি সরকারি গাড়ি ব্যবহার করে পাশের নওগাঁ জেলায় মল্লিকা ইনে চায়ের আড্ডায় যাওয়ার সময় পূর্ব ঢাকা রোড নামক স্থানে গণপিটুনির শিকার হয়েছিলেন। যা নিয়ে বিভিন্ন সময় তার এসব কর্মকাণ্ড নিয়ে দৈনিক সময়ের আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। 

পাশাপাশি আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পরিষদের অনেক সেবা প্রত্যাশীদের মাঝেও ছিল ব্যাপক অসন্তোষ। সোমবার (৯ নভেম্বর) আদমদীঘি উপজেলা প্রশাসন কর্তৃক তাকে বিদায়ি সংবর্ধনা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার সেবা প্রত্যাশীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে জানতে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   সময়ের আলো  সংবাদ প্রকাশ  আদমদীঘি  বিতর্কিত  এসিল্যান্ড আশরাফুল  প্রত্যাহার  বগুড়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: