প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
ববি নামে প্রেমিকার ছুরিকাঘাতে আহত হয়েছেন তার প্রেমিক অনিক হাসনাত। ছবি : সময়ের আলোখুলনায় নগরীর জীবনযাত্রায় নানা জটিলতা ও উৎকণ্ঠায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, তবে কি নগরীতে এখন প্রেম করাও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে খুলনার খালিশপুর আলমনগর এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা আরও বাড়িয়ে দিয়েছে। ববি নামে প্রেমিকার ছুরিকাঘাতে আহত হয়েছেন তার প্রেমিক অনিক হাসনাত।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তীব্র মনোমালিন্য ও বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন বাগ্বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রেমিকা তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে প্রেমিকের ওপর হামলা চালায়। এতে ওই তরুণ গুরুতর জখম হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তরুণ-তরুণীদের এমন সহিংস আচরণ ও সম্পর্কে বিশ্বাসের অভাব দেখে স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজাহান জানান, এ ঘটনার বিষয়ে কোনো অভিযোগ বা মামলা হয়নি। মেয়ের পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। মেয়ের পরিবার জানিয়েছে, মেয়ের একটু মানসিক সমস্যা আছে।
সময়ের আলো/এনএন