উত্তর কোরিয়ার পরমাণু শক্তি ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধির ঘোষণা কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার পরমাণু শক্তি ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। গতকাল বুধবার অস্ত্র তৈরিরোপযোগী পারমাণবিক

2026-06-04T15:30:55+00:00
2026-06-04T15:30:55+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার পরমাণু শক্তি ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধির ঘোষণা কিম জং উনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার পরমাণু শক্তি ‘জ্যামিতিক হারে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। গতকাল বুধবার অস্ত্র তৈরিরোপযোগী পারমাণবিক পদার্থের একটি নতুন উৎপাদন কারখানা পরিদর্শনকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। বৃহস্পতিবার (৪ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

কিম জং উন দাবি করেছেন, বিগত পাঁচ বছরে উত্তর কোরিয়া অস্ত্র তৈরিরোপযোগী পারমাণবিক পদার্থের উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে। এই নতুন কারখানাটি দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা ব্যর্থ হওয়ার পর, উত্তর কোরিয়া একটি পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নেয়। বর্তমানের এই পরমাণু কর্মসূচি সেই পরিকল্পনারই অংশ।

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের গত মার্চের প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে ইতিমধ্যে ৯০টি পারমাণবিক বোমা তৈরির মতো কাঁচামাল রয়েছে এবং তারা প্রায় ৫০টি বোমা তৈরি করে ফেলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও (আইএইএ) সম্প্রতি জানিয়েছিল, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন ও কাংসনে দুটি সক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে এবং ইয়ংবিয়নে একটি নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। কিম জং উন যে নতুন কারখানাটি পরিদর্শন করেছেন, সেটি ইয়ংবিয়নের সেই নতুন কেন্দ্র নাকি অন্য কোনো গোপন স্থাপনা, তা কেসিএনএ-এর প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

দক্ষিণ কোরিয়ার ‘কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন’-এর জ্যেষ্ঠ গবেষক হং মিন সিএনএন-কে জানান, কিমের সাথে প্রতিরক্ষা ও পরমাণু অস্ত্র ইনস্টিটিউটের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি প্রমাণ করে, উত্তর কোরিয়া এখন আর গবেষণার পর্যায়ে নেই, বরং তারা পরমাণু অস্ত্রের ‘গণ-উত্পাদন ও সামরিকায়নের’ দিকে মনোযোগ দিয়েছে। বড় কোনো সামরিক মহড়া বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেয়ে এই কারখানার ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া মূলত তাদের শক্তিশালী অবকাঠামোগত সক্ষমতা বিশ্বমঞ্চে জাহির করতে চাইছে।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়া এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম।

বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের এই প্রতিযোগিতা বৃদ্ধির বিষয়ে ‘নিউক্লিয়ার ওয়েপনস ব্যান মনিটর’-এর ২০২৬ সালের সংস্করণে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশের কাছে ব্যবহারের উপযোগী ওয়ারহেডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৭৪৫টিতে, যার সম্মিলিত বিস্ফোরণ ক্ষমতা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে ১ লাখ ৩৫ হাজার গুণ বেশি। এর মধ্যে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি (৫,৪০০টিরও বেশি) এবং যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৫,৩০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

/কহু
  বিষয়:   উত্তর কোরিয়া  পরমাণু  জ্যামিতিক  হার  বৃদ্ধি  কিম জং উন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: