দায়িত্বে অবহেলায় আদ-দ্বীন হাসপাতালের ৬ শিশুর মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্বে চরম অবহেলার কারণে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটি কার্যক্রম পরিচালনার উপযুক্ত

2026-06-04T16:49:04+00:00
2026-06-04T16:49:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
দায়িত্বে অবহেলায় আদ-দ্বীন হাসপাতালের ৬ শিশুর মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২৫)
আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু নিয়ে কথা বলছেন স্বাস্থমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্বে চরম অবহেলার কারণে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটি কার্যক্রম পরিচালনার উপযুক্ত নয়, হাসপাতালটি বদ্ধ থাকায় অক্সিজেনের ঘাটতি তৈরি হয়।

বৃহস্পতিবার (৪ জুন) তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক শিশু মারা গেছে। এ ঘটনাটিকে খুবই সিরিয়াসলি নিয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি তদন্ত কমিটি গঠন করেছি, তাদের তিন দিন সময় দেওয়া হয়েছিল। আজ সেই প্রতিবেদন হাতে পেয়েছি।


মন্ত্রী বলেন, তদন্ত কমিটি দেখেছে যে আদ-দ্বীন হাসপাতালের ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযোগী না। তদন্ত কমিটি পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শন করেছে। তাদের কাছে মনে হয়েছে, কক্ষটিতে দীর্ঘসময় এসি বন্ধ থাকায় ও স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি হয়েছে। পাশাপাশি, কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত সব সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছে তদন্ত সংশ্লিষ্টরা। তাতে প্রমাণ পেয়েছে যে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল।

সময়ের আলো/আআ


  বিষয়:   দায়িত্ব  অবহেলা  আদ-দ্বীন হাসপাতাল  শিশু  মৃত্যু  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: