ঢাকায় আসার পথে মা-বাবার কোলেই ঝরে গেল দুই ফুটফুটে প্রাণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে আমবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ৩ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার

2026-06-04T17:43:23+00:00
2026-06-04T17:43:46+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকায় আসার পথে মা-বাবার কোলেই ঝরে গেল দুই ফুটফুটে প্রাণ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৫:৪৩ পিএম
ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রামে আমবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ৩ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রয়না ফিলিং স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ ঢাকায় যাচ্ছিলেন। পথে উপজেলার রয়না পাম্প এলাকায় বিপরীতমুখী আম বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার চারমাস বয়সী পুত্র ইজাজ হোসেন নিহত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রকৌশলী আকিব, তার স্ত্রী এ্যানী আক্তার, ৪ বছরের অপর সন্তান ইহান হোসেন ও আকিবের মা কনা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেবার পথে অপর শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


আরবিএন 
  বিষয়:   নাটোর  বড়াইগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: