নিখোঁজ মরিয়মের মরদেহ মালঝি নদী থেকে উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু

2026-06-04T18:55:46+00:00
2026-06-04T18:55:46+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজ মরিয়মের মরদেহ মালঝি নদী থেকে উদ্ধার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম 
ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু ধনারভিটা গ্রামের হারেজ আলীর শিশু কন্যা মরিয়ম আক্তার (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) বিকেলে প্রায় ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে সে বাড়ির নিকটবর্তী মালঝি নদীর তীরে চলে যায়। পরে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে আশপাশে ব্যাপক অনুসন্ধান শুরু করেন। স্থানীয় লোকজনও নদী ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা মালঝি নদী থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরবিএন 


  বিষয়:   ময়মনসিংহ  ফুলপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: