আর্জেন্টিনার পরাজয়ে ব্রাজিল সমর্থকদের ব্যান্ডপার্টিসহ মিছিল

​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

ফিফা বিশ্বকাপ-২০২৬ ফাইনালে আর্জেন্টিনা পরাজিত হওয়ায়, পিকনিকের আয়োজন এবং ব্যান্ডপার্টি নিয়ে পথে মিছিল করেছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধার ব্রাজিল সমর্থকরা।​সোমবার (২০

2026-07-21T10:46:10+00:00
2026-07-21T10:47:19+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
আর্জেন্টিনার পরাজয়ে ব্রাজিল সমর্থকদের ব্যান্ডপার্টিসহ মিছিল
​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ২১.০৭.২০২৬ ১০:৪৭ এএম
আর্জেন্টিনার পরাজয়ে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল। ছবি : সময়ের আলো
ফিফা বিশ্বকাপ-২০২৬ ফাইনালে আর্জেন্টিনা পরাজিত হওয়ায়, পিকনিকের আয়োজন এবং ব্যান্ডপার্টি নিয়ে পথে মিছিল করেছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধার ব্রাজিল সমর্থকরা।

​সোমবার (২০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ঘাটেরপাড় এলাকা থেকে ব্যান্ডপার্টি নিয়ে রাস্তায় বের হন শতাধিক ব্রাজিল সমর্থক। ব্যান্ডপার্টির বাজনার তালে নেচে-গেয়ে তারা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।


​ব্রাজিল সমর্থক আজিজুল বলেন, ‘আগে যখন আর্জেন্টিনা জিতত, তখন তাদের উসকানিমূলক কথা এবং ফেসবুক পোস্টের কারণে আমরা এলাকায় ঠিকমতো থাকতে পারতাম না। তাই আর্জেন্টিনা হেরে যাওয়ায় আমরা পিকনিক ও গান-বাজনার আয়োজন করেছি।’

​আরেক সমর্থক মানিক মিয়া বলেন, ‘ব্রাজিল হেরে যাওয়ার পর থেকে আর্জেন্টিনার সমর্থকদের নানা কথা শুনে আসছি। কিন্তু গতকাল রাতে আর্জেন্টিনা হেরে যাওয়ায় আমরা সবাই খুব খুশি। আমরা যারা ব্রাজিল সাপোর্টার রয়েছি, সবার সহযোগিতায় আজকে এই আয়োজন করেছি।’

​তবে আর্জেন্টিনার সমর্থক সোহাগ আলী বলেন, ‘আর্জেন্টিনা হেরেছে স্পেনের কাছে, কিন্তু উল্লাস করছে ব্রাজিল সমর্থকরা-যা খুবই হাস্যকর।’

​স্থানীয় সাংবাদিক তমাল কান্তি রায় বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই! কিন্তু এমন কোনো কাজ করা যাবে না, যাতে বিশৃঙ্খলা ঘটে। সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   আর্জেন্টিনা  পরাজয়  ব্রাজিল  মিছিল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: