সীতাকুণ্ডে জুয়ার আসর থেকে গ্রেফতার ৯

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে

2026-07-21T11:51:01+00:00
2026-07-21T11:51:54+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে জুয়ার আসর থেকে গ্রেফতার ৯
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম  আপডেট: ২১.০৭.২০২৬ ১১:৫১ এএম
জুয়ার আসর থেকে গ্রেফতার হওয়া আসামিরা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় নামধারী আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

Advertisement
এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকার নাজিয়া রোলিং মিলের পাশে ‘সোহেল ট্রান্সপোর্টে’ এ অভিযান পরিচালিত হয়।


গ্রেফতারকৃতরা হলেন- শীতলপুর চৌধুরীঘাটার বাসিন্দা মো. রবিউল (৩৪), সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল এলাকার চন্দ্র দাস (৩১), মাদামবিবিরহাট এলাকার মো. জানে আলম (৩৩), পৌরসভার আমিরাবাদের মো. রুবেল (৩০), দক্ষিণ মহাদেবপুরের মো. জাফর (৪৫), কদম রসুল এলাকার বেলাল (৩৫), দোয়াজিপাড়ার আলাউদ্দিন (৪২), গুঁড়ামারা এলাকার মো. রবিউল ইসলাম (৬০) এবং আজম (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৯ জনকে হাতেনাতে ধরা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ২০ থেকে ২৫ জন পালিয়ে যায়। অভিযানকালে অবৈধ জুয়ার আস্তানায় নজরদারির জন্য বসানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় পুলিশ এবং ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, করিম, সোহেল ও রমজান আলীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই স্থানে নিয়মিত জুয়ার আসর বসছিল। প্রায় ২ মাস আগে একই স্থানে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম সময়ের আলোকে জানান, জুয়া, মাদক ও সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   সীতাকুণ্ড  জুয়া  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: