আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের

2026-07-21T08:53:22+00:00
2026-07-21T08:54:31+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৫৩ এএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৮:৫৪ এএম
সংঘর্ষ। ছবি : প্রতীকী
নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। 

সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরও অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছে। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। তার সঙ্গেও প্রায় অর্ধশত আর্জেন্টিনার সমর্থক রয়েছে। ব্রাজিল হেরে যাওয়ার রাতে আর্জেন্টিনার সমর্থক হাবিব ও তার সঙ্গের লোকজন আনন্দ-উল্লাস করেন। এতে ব্রাজিলের সমর্থক অপূর্ব ও তার লোকজন মনঃক্ষুণ্ন হন।  


সোমবার ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় অপূর্ব ও তার লোকজনও আনন্দ উল্লাস করেন। এতে হাবিব ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেয়। এরপর ব্রাজিল সমর্থকরা দলবল বাড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে ও ব্যাপক লুটপাট চালায়। একইসঙ্গে নারীসহ কয়েকজনকে মারধর করে। এরপর চলে যাওয়ার সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণও ঘটায়। তখন আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে এলাকাবাসী যোগ দিয়ে ব্রাজিলের বেশ কয়জন সমর্থককে মারধর করেন। 

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, ‘বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে তারা সবাই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়েছে। উভয় পক্ষের লোকজনকে গ্রেফতারের চেষ্টা করেছি।’

সময়ের আলো/মহু


  বিষয়:   আর্জেন্টিনা  ব্রাজিল  ফুটবল  বিশ্বকাপ  সমর্থক  সংঘর্ষ  বোমা  বিস্ফোরণ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: