সিলেট সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশইন (অনুপ্রবেশ) করানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড

2026-06-04T20:17:04+00:00
2026-06-04T20:17:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিলেট সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশইন (অনুপ্রবেশ) করানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির এমন কঠোর অবস্থানের কারণে গত এক মাসে সিলেটের সীমান্ত দিয়ে পুশইনের কোনো ঘটনা ঘটেনি।

সীমান্তবর্তী এলাকা সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট ব্যবহার করে অতীতে পুশইনের চেষ্টা করা হলেও সাম্প্রতিক সময়ে তা পুরোপুরি বন্ধ রয়েছে। বিজিবির পক্ষ থেকে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে অনুপ্রবেশকারীরা সুবিধা করতে পারছে না।

এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত এলাকায় সব ধরনের পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সীমান্ত এলাকায় টহল ও নজরদারি ব্যাপকহারে জোরদার করেছি। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সাথেও আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। বিজিবির এই কঠোর তৎপরতার কারণে গত এক মাসে আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে কোনো পুশইনের ঘটনা ঘটেনি এবং আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

বিজিবি কর্মকর্তারা জানান, শুধু পুশইন ঠেকানোই নয়, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক কারবার বন্ধেও শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও সীমান্তে সন্দেহজনক যেকোনো তৎপরতা দেখলেই তাৎক্ষণিক বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আরবিএন 


  বিষয়:   বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: