জাবি ছাত্রীর ধর্ষণচেষ্টা মামলার তদন্ত করবে সিআইডি

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার তদন্তভার অধিকতর অনুসন্ধানের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)এর কাছে

2026-06-05T13:14:12+00:00
2026-06-05T13:14:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
জাবি ছাত্রীর ধর্ষণচেষ্টা মামলার তদন্ত করবে সিআইডি
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:১৪ পিএম 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার তদন্তভার অধিকতর অনুসন্ধানের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ সদর দফতর থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং দণ্ডবিধির ৩২৩ ও ৩০৭ ধারায় আশুলিয়া থানার মামলার তদন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।


ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং ঢাকা জেলার পুলিশ সুপারের (এসপি) পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপারকে মামলার সংশ্লিষ্ট সব নথিপত্র পরবর্তী তদন্তের স্বার্থে সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের কাছে এক বহিরাগত কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)সহ বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   জাবি ছাত্রী  ধর্ষণচেষ্টা মামলা  তদন্ত  সিআইডি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: