নড়াইলের লোহাগড়ায় ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় আহতরা হলেন, মুন্সী গ্রুপের মিজানুর মুন্সী (৫২), ইজাজুল মুন্সী (৪০), আজিজুল মুন্সী (৪২), হানিফ সর্দার (৩৫), খাজা সরকার (৬১) ও আজাদ সর্দার। এবং মোল্যা গ্রুপের রবিউল ইসলাম (৩৬), বাচ্চু মোল্যা (৫৩), রাফেজা বেগম (৫৩) ও সাইদুর সর্দার (৩২)।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সী গ্রুপের মধ্যে বেশ কয়দিন ধরে বিরোধ চলে আসছিল। তার জেরে বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) অজিত কুমার রায় বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সময়ের আলো/জোই