বেনাপোলে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে বেনাপোল পৌর

2026-06-05T17:51:37+00:00
2026-06-05T20:45:34+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বেনাপোলে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৮:৪৫ পিএম
ছবি : সময়ের আলো
যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন, বেনাপোলের বাসিন্দা ছাত্রলীগ কর্মী নূর আলম ও শাওন হোসেন।

Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের ব্যানারে ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বেনাপোল পৌর গেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিএনপির কিছু মানুষ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী দ্রুত স্থান ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

/আরবিএন 
  বিষয়:   যশোর  বেনাপোল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: