প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৫২ পিএম
আটক মাদক কারবারীরা। ছবি : সময়ের আলোপাবনা জেলার বেড়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কৈটোলা, মৈত্রবাঁধা এবং বাটিয়াখড়া এলাকায় পৃথক পৃথক অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।
এ অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এ সময় উপস্থিত ছিলেন বেড়া থানার পুলিশ সদস্য সহ আরও অনেকে।
জানা যায়, কৈটোলা থেকে আবদুল কাদেরকে তিন মাসের কারাদণ্ড, বাটিয়াখড়া গ্রামের শামীমকে ছয় মাসের কারাদণ্ড এবং পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো.স্বপন সরদারকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছর শেষে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাদক কারবারিদের থেকে মাদক সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
/মহু