নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফেলে যাওয়া ব্যাগে মিলল ৩ কোটি টাকার ইয়াবা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির

2026-06-05T18:48:56+00:00
2026-06-05T19:03:19+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফেলে যাওয়া ব্যাগে মিলল ৩ কোটি টাকার ইয়াবা
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৭:০৩ পিএম  (ভিজিট : ৪)
জব্দ বার্মিজ ইয়াবা ট্যাবলেট। ছবি : সময়ের আলো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

শুক্রবার (৫ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির বিশেষ অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সকালে নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল বিজিবির জোন কমান্ডারের দিকনির্দেশনায় সীমান্তবর্তী পোয়াবন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ দুটিতে তল্লাশি করে ৯৯ হাজার ৭৮০ পিস খয়েরি রঙের এবং ১ হাজার ৬১ পিস সবুজ রঙের ইয়াবাসহ মোট ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়েজুল কবির সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্র, সন্ত্রাস, মানবপাচার প্রতিরোধ এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নাইক্ষ্যংছড়ি সীমান্ত  ইয়াবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: